ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশের হাতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আসাদুল হক (৪০) গ্রেফতার হয়েছে।
বুধবার গোপন সূত্রে সংবাদ পেয়ে ফুলবাড়ী থানার এসআই মোঃ নুরুজ্জামান পৌর এলাকার মধ্য গৌরীপাড়া গ্রামের মৃত মোজাফ্ফর হোসেনের পুত্র মোঃ আসাদুল হকের নিজ বাড়ী থেকে তাকে আটক করে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদ আলী জানান, গত ২০১৪ সালের ৩ জুন বিশেষ ট্রাইবুনালে তার ৩ বছর ৩ মাস সাজা হয়। এরপর থেকে সে দীর্ঘদিন পলাতক ছিল।