সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছচাপায় তাঞ্জিনা আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার ছোট ভাই সিদ্দিক মিয়া (৮)। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জগন্নাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।বিশ্বম্ভরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তালুত জানান, কালবৈশাখী ঝড়ে উপজেলার সলুকাবাদ ইউনিয়ন, পলাশ ইউনিয়ন ও ধনপুর ইউনিয়নের পাঁচ শতাধিক ঘর-বাড়ি লণ্ড-ভণ্ড হয়ে যায়।