• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :

তীব্র গরম: স্কুল পরিচালনায় সরকারের ৫ দফা নির্দেশনা

তাপদাহসিসি নিউজ: গ্রীষ্মের তীব্র তাপদাহের সময় শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে উচ্চ বিদ্যালয়গুলো পরিচালনা কমিটির অনুমোদন নিয়ে মর্নিং স্কুল চালু করতে পারবে বলে জানিয়েছে সরকার। চলমান তাপপ্রবাহের কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বৃহস্পতিবার তাদের অধীন মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণি কার্যক্রম পরিচালনায় পাঁচ দফা নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়েছে, স্থানীয় পর্যায়ে তাপদাহের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা কমিটি বিদ্যালয়ের নির্ধারিত শ্রেণি কার্যক্রমের সময়সূচি পুর্নবিন্যাস করতে পারেন। এর অংশ হিসেবে বিদ্যালয় পরিচলনা কমিটির সিদ্ধান্ত নিয়ে মর্নিং স্কুল চালু করা যাবে।

আর যেসব স্কুলে দুই শিফটে ক্লাস হয়, সেখানে ক্ষেত্র বিশেষে প্রাত্যাহিক সমাবেশ স্থগিত করে নির্ধারিত সময়ের আগেই শ্রেণির কার্যক্রম শুরু করা যাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রাত্যহিক সমাবেশ সাময়িক স্থগিত করা হয়েছে।

গরমের মধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছে মাউশি। নির্দেশনায় বলা হয়েছে, তীব্র তাপদাহের কারণে জারি করা এসব নির্দেশনা সাময়িক ব্যবস্থা হিসেবে বিবেচিত হবে। গত কিছু দিন ধরে সারাদেশে চলমান তীব্র তাপদাহ জনজীবনে প্রভাব ফেলেছ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে শ্রমজীবী মানুষকে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী বিভাগে তীব্র এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, নোয়াখালী, খুলনা, যশোর, কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও দুই দিন অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ