• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইরাকে আলজাজিরার সম্প্রচার বন্ধ

আল জাজিরাআন্তর্জাতিক ডেস্ক: সহিংসতা ও সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার অভিযোগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার বাগদাদ অফিস বন্ধ করে দিয়েছে ইরাক। আলজাজিরা মিডিয়া নেটওয়ার্কের কাছে পাঠানো ইরাকের যোগাযোগ ও গণমাধ্যম কমিশনের (সিএমসি) এক চিঠিতে আলজাজিরা ব্যুরো নেটওয়ার্কের লাইসেন্স প্রত্যাহার ও এক বছরের জন্য অফিস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আপনাদের গণমাধ্যমের আলোচনার বিষয় সবসময় সহিংসতা ও সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে।  দোহাভিত্তিক সবচেয়ে বড় এই সংবাদমাধ্যম বুধবার এক বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করে বলছে, তারা কোনো নীতির লঙ্ঘন করেনি অথবা পেশাদারি এবং বস্তুনিষ্ট কভারেজ থেকে বিচ্যুত হয়নি।
আলজাজিরা নেটওয়ার্কের ইরাকি ব্যুরো প্রধান ওয়ালিদ ইব্রাহিম বার্তাসংস্থা এএফপিকে বলেন, নেটওয়ার্কের বিদেশি কর্মীরা ইরাকে অফিসে প্রবেশ করতে পারছে না, কারণ কর্তৃপক্ষ ভিসা পেতে সহায়তা করেনি। আলজাজিরা বলছে, মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে ইরাকি সরকারের যে প্রতিশ্রুতি রয়েছে তার সঙ্গে সিএমসির এ সিদ্ধান্ত সাংঘর্ষিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ