• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :

ভারতে শাকিবের শ্যুটিংয়ে নিষেধাজ্ঞা!

শিকারীবিনোদন ডেস্ক: শাকিব খান-শ্রাবন্তী অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‌’শিকারী’র শ্যুটিং বন্ধের খবর মিলেছে। এর শু্টিং হচ্ছিল ভারতের পশ্চিমবঙ্গে।

ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্‌স অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া (এফসিটিডব্লুইআই) ছবিটির দৃশ্যধারণ বন্ধ করে দেয় বলে জানিয়েছে ছবিটির ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ।

সংস্থার কর্ণধার হিমাংশু ধানুকার অভিযোগ, এফসিটিডব্লুইআই-এর সভাপতি স্বরূপ বিশ্বাস ২০ তারিখে আচমকাই শ্যুটিং বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। ১৮ থেকে ২১ এপ্রিল বোলপুরে তাদের দৃশ্যধারণ চলছিল।

তিনি কলকাতার সংবাদ মাধ্যমে আরও জানান, শুধু এটিই নয়, ২৮ এপ্রিল তাদের পরবর্তী কাজের শ্যুটিং বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমকে হিমাং‌শু বলেন,‌‌‌‌‌ ফেডারেশনের সাধারণ সম্পাদক অপর্ণা ঘটকের স্বামী পিন্টু ঘটকের সংস্থা থেকে ডান্সার নেননি বলেই এই বিপত্তি। যদিও পরে বিষয়টির নিষ্পত্তি হয়ে যায়। কিন্তু বোলপুরে দ্বিতীয় দফায় শ্যুটিংয়ের সময় ফের আপত্তি আসে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের কাছ থেকে। ২৮ এপ্রিল বিকালে শ্যুটিং বন্ধের নির্দেশ দেন তিনি। আমাদের ২৯ এপ্রিল বাকি শ্যুটিং করার কথা ছিল।’

‘শিকারী’ ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের আব্দুল্লাহ জহির বাবু আর ভারতের পেলে চ্যাটার্জি। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের সীমান্ত ও কলকাতার জয়দেব। ছবিতে শাকিব খান ও শ্রাবন্তী ছাড়াও অভিনয় করছেন বাংলাদেশের অমিত হাসান, সুব্রত, শিবা সানু এবং কলকাতার রাহুল দেব, সব্যসাচী, লিলি প্রমূখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ