• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কামারপুকুর হাইস্কুলের সভাপতি ও প্রধান শিক্ষককে অবাঞ্চিত ঘোষণা

Photo2-সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ সভায় নতুন সভাপতি ও প্রধান শিক্ষকের নাম ঘোষণা করেছেন আন্দোলনকারী ম্যানেজিং কমিটির সদস্য ও সাবেক সদস্যসহ সচেতন নাগরিক উন্নয়ন কমিটি। গত ২৮ এপ্রিল রাতে কামারপুকুর বাজারে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন অভিভাবক নূরল হক। প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক রাজনীতিবিদ জাকির হোসেন তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য আতাউর রহমান, সাংবাদিক জয়নাল আবেদীন হিরো, সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আবেদ আলী চৌধুরী, সাবেক সদস্য হামিদুল ড্রাইভার, আওয়ামী লীগ নেতা জামিরুল ইসলাম ও অভিভাবক হাসানুল হক হাসান। এর আগে আন্দোলনকারীরা প্রতিবাদ সভাসহ সরকারী বিভিন্ন অফিসে অভিযোগ ও স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য যে, কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল গফুর ও প্রধান শিক্ষক জয়নাল আবেদীন নিয়োগ বাণিজ্যসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে এবং বিদ্যালয় নিয়ে ছিনিমিনি করছে ম্যানেজিং কমিটির সদস্যদের তোয়াক্কা করছে না। এনিয়ে প্রতিবাদকারীরা কয়েকটি প্রতিবাদ সভা, জনসভাসহ মানববন্ধন কর্মসূচি পালন করে। তাতেও কোন সুরাহা না হওয়ায় গত ১৯ এপ্রিল রাতে পথসভায় ৮ দফা দাবি দিয়ে সাত দিন সময় বেধে দেয়। সাত দিন শেষ হলে দাবি না মানায় ওইদিন প্রতিবাদ সভায় আন্দোলনকারীরা বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষককে অবাঞ্চিত ঘোষণা করে নতুন সভাপতির নাম ঘোষণা করেন বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য আতাউর রহমান ও প্রধান শিক্ষক হিসেবে সহকারী প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের নাম ঘোষণা করা হয়। আগামী ৩০ এপ্রিল তাদেরকে বিদ্যালয়ে গিয়ে দায়িত্ব অর্পণ করা হবে বলে প্রতিবাদ সভায় বলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ