• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

পাগল নিয়ে রহস্য

New Rose Cafe, Saidpur

পাগলরাজশাহী: টানা ২১ দিন ধরে একটি নিচু খালের মধ্যেই অবস্থান করছেন তিনি। কারো সঙ্গে কোনো কথা বলছেন না। ওই খালের মধ্যে চলছে তার খাওয়া থেকে শুরু করে সবকিছু। দুর্বোধ্য অজ্ঞাত ভাষায় কথা বলছেন নিজে নিজেই। নাম বা ঠিকানাও উদ্ধার করা যাচ্ছে না।

রাজশাহীর বাঘায় পাগলবেশের ওই ব্যক্তিকে ঘিরে নানা রহস্যের সৃষ্টি হয়েছে। লোকটি কে? কোথা থেকে এসেছেন? কেনই বা এসেছেন?-এসব প্রশ্নের কোনো উত্তর মিলছে না।

তাছাড়া কয়েকদিনে রাজশাহীতে পর পর খুন আর হত্যাকাণ্ডের ঘটনায় এমনিতেই মানুষের মধ্যে বিরাজ করছে ভয় আর আতঙ্ক। তার ওপর রহস্যময় এ ব্যক্তির উপস্থিতিতে নানা প্রশ্ন উঠছে।

আসলেই লোকটি ভারসাম্যহীন? নাকি কোনো বিশেষ উদ্দেশ্য হাসিল করতে পাগল সেজেছে? এসব প্রশ্ন নিয়ে কৌতুহলের কোনো শেষ নেই।

এলাকাবাসী জানায়, গত ৬ এপ্রিল থেকে ওই ব্যক্তি অবস্থান নিয়েছেন রাজশাহীর বাঘা উপজেলার বানিয়া পাড়া বড় মসজিদ সংলগ্ন রাস্তার পাশে একটি খালে। এরপর থেকে তিনি আর কোথাও যাননি। রাতদিন তাকে এক জায়গায় পড়ে থাকতে দেখা যাচ্ছে। কারও সঙ্গে কোনো কথা বলছেন না। নিজে নিজে যে ভাষায় কথা বলছেন তাও কেউ বুঝতে পারছেন না।

প্রত্যক্ষদর্শীদের কেউ বলছেন লোকটি হিন্দিতে কথা বলছেন। আবার কেউ বলছেন, লোকটি ফার্সি ভাষায় কথা বলছেন। তবে যেভাষাতেই কথা বলুক না কেন কারো কাছেই তা বোধগম্য নয়।

বানিয়া পাড়ার বাসিন্দা প্রত্যক্ষদর্শী আবুল হোসেন জানান, ব্যক্তিটি দিনরাত একই ভাবে কাটিয়ে যাচ্ছেন। রহস্যময় এই ব্যক্তিকে দেখতে প্রতিদিন লোকজন ভিড় করছেন এখানে। আবার অনেকেই তাকে খাবার এনে দিচ্ছেন।

আবুল হোসেন বলেন, ‘আমরা ধারনা করছি লোকটি বাংলাদেশি না। সে কোনো ভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়েছে।’

উৎস: বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ