সিসি নিউজ: বায়ো-মেট্রিক পদ্ধতিতে পুনরায় সিম নিবন্ধন করা যাবে আগামী ৩০ মে রাত ১২টা পর্যন্ত । তবে ১ মে থেকে যেসব গ্রাহক ইচ্ছাকৃতভাবে নিবন্ধন করেননি তাদের সিম এসময় পর্যন্ত প্রতিদিন তিনঘণ্টা করে বন্ধ থাকবে। অনিবন্ধিত সিম এভাবে বন্ধ থাকার পর ৩১ মে রাত ১২টার স্থায়ী ভাবে বন্ধ করে দেয়া হবে। এ সিমগুলো পরবর্তী ১৫ মাসের জন্য বিক্রি করতে পারবে না কোন মোবাইল কোম্পানি।