• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আস্করপুর ইউনিয়নের সাড়ে ৪৯ লাখ টাকার বাজেট ঘোষণা

বাজেটদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদের ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য ৪৮ লাখ ৪৯ হাজার ১৪০ টাকার বাজেট পেশ করা হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট অধিবেশনে বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মো. দবিরুল ইসলাম। পরে অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক ও প্যানেল চেয়ারম্যান মো. ফয়জার রহমান।
বাজেটে ৪৮ লাখ ৪৯ হাজার ১৪০ টাকা আয়, সমপরিমান ব্যয় ও ৫৮ হাজার টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। বাজেটে আয়ের উল্লেখযোগ্য খাতের মধ্যে রয়েছে বসতবাড়ীর বাৎসরিক মূল্যের উপর ধার্যকৃত কর আদায়, পশু বিক্রি বাবত মালিকানা সার্টিফিকেট, জন্ম নিবন্ধন ফি বাবত আদায়, পরিষদ কর্তৃক ইস্যুকৃত লাইসেন্স ও পারমিট ফি, হাট-বাজার ইজারা বাবত আদায়, খোয়ার ইজারা, দোকান ঘর ও গোডাউন বাড়া, এলজিএসপি-২ প্রকল্প বাবত প্রাপ্ত আয়, কর্মদক্ষতা বাবত আদায়, ভুমি হস্তান্তর কর ইত্যাদি।
অপরদিকে ব্যয়ের প্রধান খাতগুলোর মধ্যে রয়েছে চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা, ট্যাক্স-টোল ফিস আদায় কমিশন, স্টেশনারী ও প্রিন্টিং খরচ, ধর্র্মীয় অনুষ্ঠান ও বিভিন্ন সাহায্য প্রদান, জাতীয় উৎসব ও খেলা-ধুলা, রাস্তা নির্মাণ ও মেরামত, গৃহ নির্মাণ, দোকান ঘর নির্মাণ ও মেরামত ইত্যাদি।
বাজেট অধিবেশনে ইউপি সদস্য ডা. মো. আব্দুর রশিদ, মো. আব্দুল হালিম, মো. বাবুল হোসেন, মো. সাহিবুর রহমান, মো. জিয়াউর রহমান, মো. আজমুল হক, মো. আব্দুস সামাদ,  মো. সফেত আলী, মোছা. রাজিয়া বেগম, মোছা. সেতারা বানু, মোছা. ফরিদা খাতুন, ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার মাওঃ মো. আবেদ আলীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২০১৫-২০১৬ অর্থ বছরের জন্য ৪৫ লাখ টাকার বাজেট পেশ করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ