• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বাস ভাড়া কমানোর উদ্যোগ নিয়েছে সরকার

বাসঢাকা: এবার বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি তেলের দাম কমায় বাস ভাড়া কমিয়ে আনতে সোমবার দুপুরে বৈঠকে বসবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

রবিবার রাতে বিআরটিএ’র সচিব শওকত আলী সাংবাদিকদের জানান, বৈঠকে বিআরটিএ’র ভাড়া বিশ্লেষণ কমিটির সদস্য, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, মালিক সমিতি ও স্টেক হোল্ডাররা অংশ নেবেন। এতে সভাপতিত্ব করবেন বিআরটিএ চেয়ারম্যান।

গত ২৪ এপ্রিল জ্বালানি তেলের দাম কমানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেন ও পেট্রোল লিটারে কমেছে ১০ টাকা আর ডিজেল ও কেরোসিন প্রতি লিটারে কমেছে তিন টাকা করে।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে ২০১৩ সালে সর্বশেষ দূরপাল্লার রুটে ভাড়া বাড়ানো হয়। সে সময় কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করা হয় ১ টাকা ৪৫ পয়সা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ