• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বেকার নার্সদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

11সিসি নিউজ: বঞ্চনা, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকদের সংগ্রাম আর অধিকার আদায়ের রক্তাক্ত গৌরবময় দিন আজ। আর এই দিনে হাজার হাজার বেকার নার্সদের পাশে এসে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্রমিক দিবসে আন্দোলনকারী বেকার নার্সদের মুখে হাসি ফোটালেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রীকে ডেকে নিয়ে নির্দেশ দিলেন নার্সদের দাবি মেনে নিতে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপেই স্বাস্থ্যমন্ত্রী নার্স নেতাদের ডেকে দাবি মেনে নেয়া হলো বলে ঘোষণা দিলেন।
সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজিব কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক নাহিদা আক্তার এবং বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্স অ্যাসোসিয়েশনের সভানেত্রী রীনা আক্তার।
রবিবার সকালে রীনা আক্তার বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়েছেন। পূর্বের ন্যায় ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতেই আমাদের নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। মন্ত্রীর আশ্বাসে নার্সদের সকল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।’
উল্লেখ্য, গত ৪ এপ্রিল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে তারা। দাবি নিয়ে সরকারের পক্ষ থেকে সাড়া না পেয়ে গত ২৮ এপ্রিল সন্ধ্যা থেকে আমরণ অনশন শুরু করে বেকার নার্সরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ