সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রোববার সন্ধ্যায় শহরের ফাইভ স্টার মাঠ থেকে তাদেরকে আটক করা হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম সিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিমানবন্দর সড়কের ফাইভ স্টার মাঠ থেকে দিনাজপুর সদরের উত্তর শিবপুর গ্রামের এনামূল হকের পুত্র সাদেকুল (২২), মৃত ছমির উদ্দিনের পুত্র আলাউদ্দিন (৫৪) ও সামসুল মিয়ার পুত্র নুরজামানকে (৪০) গাঁজাসহ আটক করে। এসময় থানার এসআই অলক রায়, এটিএসআই তোফায়েল আহমেদ সাথে ছিলেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।