ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে মে দিবস উপলক্ষে গত শনিবার দিবাগত রাতে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক সহ এক মাদকবিক্রেতাকে আটক করেছে।
আটক মাদক বিক্রেতা উপজেলার আলাদীপুর ইউনিয়নের সিন্দুর হাটা গ্রামের মৃত জিয়ার উদ্দিন এর ছেলে আব্দুল ওহাব (৫৫)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদ আলী বলেন, মে দিবস উপলক্ষে ছুটির দিনে শ্রমিকদের মধ্যে মাদকের প্রচলন বৃদ্ধি পায়। এ কারনে মে দিবসের আগের রাত শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কাজিহাল ইউনিয়ন থেকে ৫৫ লিটার দেশী চোলাই মদ, বেতদিঘী ইউনিয়নের চিন্তামন এলাকায় ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এছ^াড়া আলাদীপুর ইউনিয়নের সিন্দুর হাটা গ্রামে অভিযান চালিয়ে ২৫০গ্রাম গাঁজাসহ আব্দুল ওহাব (৫৫) নামে এক গাঁজা বিক্রেতাকে আটক করা হয়। এই ঘটনায় থানার এ এস আই আমিনুল ইসলাম বাদী হয়ে ১৯৯০সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মাদক মামলা দায়ের করে।