• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে আওয়ামীলীগের তিন বিদ্রোহী প্রার্থী বহিস্কার

বহিস্কাররাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে আসন্ন ৪দফা আগামী ৭ মে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে আওয়ামীলীগের ৩ বিদ্রোহী প্রার্থী ও বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিসহ ৪ জনকে চূড়ান্ত ও স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব চাষি আব্দুস সালাম মাষ্টার ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান স্বাক্ষরিত গত ৩০ এপ্রিল ২০১৬ খ্রি. এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করায় এবং নিজে প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত এবং আওয়ামীলীগের গঠনতন্ত্র ৪৬ (ক) ধারা মোতাবেক ৪ জনকে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত ও স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন-রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও রাজারহাট সদর ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. আজগার আলী, ছিনাই ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. নুরুজ্জামান বুলু, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বিদ্যানন্দ ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর হোসেন এবং বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা কমিটির সদস্য ডা. মো. আব্দুল হাকিম ।

আম পাড়াকে কেন্দ্র করে দু’গ্র“পের সংঘর্ষে আহত-৮
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তার গাছের আম পাড়াকে কেন্দ্র করে দু’গ্র“পের এক রক্তক্ষয়ী সংঘর্ষে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১টার দিকে সদর ইউপির সওদাগরপাড়া এলাকায় সরকারি রাস্তার আম গাছে পার্শ্ববর্তী আব্দুস সামাদের পুত্র সাকিল (৯) আম পারতে গেলে একই এলাকার আমিনুর ইসলাম আম পারতে নিষেধ করলে উভয় গ্র“পের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় গ্র“পের ৮ জন আহত হয়। আহতরা হলো-মানিক মিয়া (৫৫), ছামশুল (৩০), ছয়ফুল ইসলাম (২৬), আব্দুস সামাদ (৩২), ইসমাইল হোসেন (৭৫), আমিনুর ইসলাম (৩৫), রফিকুল ইসলাম (২৮), জামাল উদ্দিন (৩২)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রোববার এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় গ্র“পের লোকজনের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করতে দেখা গেছে। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রশিদের সঙ্গে তার মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এ ঘটনায় রোববার বিকেল ৫টা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ