মাহবুবুল হক খান, দিনাজপুর: সারা দেশের ন্যায় দিনাজপুরে পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষে রোববার (১ মে) বিভিন্ন শ্রমিক সংগঠন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, শ্রমিক র্যালী, রক্তদান কর্মসূচী, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যহ্ন ভোজ, কুরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল ইত্যাদি। আলোচনা সভায় বক্তারা শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠা, শ্রমিকদের ন্যায্য মজুরী প্রদান ও চাকুরীর নিশ্চয়তা প্রদান, শ্রমিকদের জন্য ৮ ঘন্টা কর্মঘন্টা নির্ধারণ, শ্রমিক বিরোধী কালা-কানুন বাতিল, দুর্ঘটনা প্রতিরোধ কমিটির সুপারিশ বাস্তবায়ন, শ্রমিকদের জন্য কল্যাণ ফান্ড গঠন, কথায় কথায় শ্রমিক ছাটাই বন্ধসহ শ্রমিকদের অন্যান্য দাবী পূরণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর : মহান মে দিবস উপলক্ষে রোববার সকালে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর স্টেশন রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সংগঠনের সহ-সভাপতি মো. মোফাচ্ছিলুল মাজেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জি এম হিরু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সাংবাদিক এম এ সালাম, মাহবুবুল হক খান, কাজী শরিফুল ইসলাম মঞ্জু প্রমুখ। আলোচনা সভায় নুুর ইসলাম নয়ন, হুমায়ুন কবির, মো. বেলাল হোসেন রাজু, আপন, মো. রুবেল, সালাম সরকার, সবির চক্রবর্তী ছোটনসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সাংবাদিকদের ন্যায্য ও ন্যায়সঙ্গত অধিকার আদায়ে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন : মহান মে দিবস উপলক্ষে রোববার সকালে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সুইহারীস্থ নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি এম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। বক্তব্য রাখেন শ্রমিক ইউনয়নের সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি, সাবেক সভাপতি খন্দকার হবিবর রহমান বাদশা, সহ-সভাপতি সাইফুর রাজ চৌধুরী, শ্রমিক নেতা সোহরাব আলী, তৈয়ব আলী, ইলিয়াস হোসেন মুন্না প্রমূখ। অনুষ্ঠানে শ্রকিক নেতা মো. বাদশা, সাহাবুব ভাগিনা, মোঃ সামসুল, আব্দুস সামাদ আলী, মোঃ আবুল, মোঃ আলম, মোঃ মোশাররফ, ফারুক, লালা, মুন্না, এমাজ, আফাজ উদ্দিন রাঙ্গা, আব্দুল হকসহ মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ইউনিয়নের মৃত পরিবাবারের সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। প্রধান অতিথি ইকবালুর রহিম এমপি ইউনিয়নের মৃত পরিবাবারের সদস্যদের হাতে নগদ টাকা তুলে দেন।
জাতীয় শ্রমিকলীগ জেলা শাখা : মহান মে দিবস উপলক্ষে শুক্রবার সকালে জিাতীয় শ্রমিকলীগ দিনাজপুর জেলা রোববার সকালে বর্ণাঢ্য র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীর উদ্বোধন করেন শহর আওয়ামীলীগের সভাপতি মো. আনেয়ারুল ইসলাম। র্যালীতে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আমজাদ আলী হোসেন, কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, মো. শামিম আখতার, যুগ্ম সম্পাদক একেএম হাফিজুর রহমান, আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন মুন্না, দপ্তর সম্পাদক শানু, প্রচার সম্পাদক সোহরাব আলী, মহিলা শ্রমিকলীগ সভাপতি রশিদা বেগমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শ্রমিকলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দিনাজপুর জেলা শ্রমিকদল : মহান মে দিবস উপলক্ষে রোববার বিকেলে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিকদল জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. সাইফুর রাজ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর শ্রমিকদলের সদস্য সচিব মো. হাবিবুর রহমান রানা’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা ব্বিনেপির মুি যোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যাপক মো. কামরুজ্জামান, সংগঠনের সহ-সভাপতি মো. মোস্তাকিম, সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সোলায়মান মোল্লা, হোটেল শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, বিএনপি নেতা শাহজালাল রোজ, প্রমূখ। অনুষ্ঠানে শ্রমিক নেতা মো. আব্দুর রাজ্জাক, মোতাহারুল আলম, মো. হবিবুর রহমান, মো. সাহগর, আসাদ আলীসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিকদল সদর উপজেলা শাখা : মহান মে দিবস উপলক্ষে রোববার সকাল ১১টায় জাতীয়তাবাদী শ্রমিকদল সদর উপজেলা শাখা জেল রোডস্থ কার্যালয় থেকে সংগঠনের সভাপতি মোঃ সাফায়েত হোসেন ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে সংগঠেিনর সভাপতি মো. সাফায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যাপক মো. কামরুজ্জামান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী খোকা, বিএনপি নেতা শাহজালাল রোজ, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জুলকারনাইন সাগর, পৌরসভার কাউন্সিলর সিদ্দারাতুল ইসলাম বাবু, শ্রমিক নেতা মো. আজিজুল ইসলাম, হোটেল শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী প্রমূখ। অনুষ্ঠানে যুবদল নেতা মো. আমিনুল ইসলাম মুন্না, পৌর শ্রমিকদলের আহবায়ক মো. হাবিবুর রহমান রানা, যুগ্ম আহবায়ক মো. শাকিল হোসেন, হোটেল শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন পিপি, কোষাধ্যক্ষ মো. সুলতান সরকার, কোষাধ্যক্ষ মো. আনারুল ইসলাম, ক্রিড়া সম্পাদক মো. হাসান, প্রচার সম্পাদক নিতাই রায়, হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিকদলের সাবেক সভাপতি মোতাহারুল আলম, শ্রমিক নেতা মোঃ জাহাঙ্গীর আলমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখা : মহান মে দিবস উপলক্ষে রোববার সন্ধ্যায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার সভাপতি মো. তোয়াব আলী, যুগ্ম সম্পাদক মো. আজিজুল ইসলাম, শ্রমিক নেতা মো. জামাল উদ্দিন প্রমূখ। আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, সবাই শ্রমিকদের ব্যবহার করে কিন্তু কেউ তাদের অধিকার নিয়ে ভাবে না। তাই দাবী আদায়ে শ্রমিকদের জেগে উঠতে হবে। বক্তারা মে দিবসের পরিবর্তে ১ মে শ্রমিক দিবস পালনের দাবী জানান।
এছাড়া দিনাজপুর জেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি দিনাজপুর শাখা, দিনাজপুর বেসরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ, রিক্সা ও ভ্যান শ্রমিকলীগ, দিনাজপুর ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক ঐক্যজোট, দিনাজপুর রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর জেলা প্রেস কর্মচারী ইউনিয়ন, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখা, রিক্সা শ্রমিক ইউনিয়ন, বাহাদুর বাজার কুলি শ্রমিক ইউনিয়নসহ অন্যান্য শ্রমিক সংগঠন পৃথক পৃথকভাবে র্যালী, আলোচনা সভার আয়োজন করে। এ সব কর্মসূচীতে সংশ্লিষ্ট ইউনিটের শ্রমিকরা অংশগ্রহন করেন। এসব অনুষ্ঠানে বক্তারা শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠা, শ্রমিকদের ন্যায্য মজুরী প্রদান ও চাকুরীর নিশ্চয়তা প্রদান, শ্রমিকদের জন্য ৮ ঘন্টা কর্মঘন্টা নির্ধারণ, শ্রমিক বিরোধী কালা-কানুন বাতিল, দুর্ঘটনা প্রতিরোধ কমিটির সুপারিশ বাস্তবায়ন, শ্রমিকদের জন্য কল্যাণ ফান্ড গঠন, কথায় কথায় শ্রমিক ছাটাই বন্ধসহ শ্রমিকদের অন্যান্য ন্যায্য দাবী পূরণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।