• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৎভাবে থাকুন, নইলে মন্ত্রণালয় ছাড়ুন: শিক্ষাসচিব

শিক্ষা সচিবসিসি নিউজ: শিক্ষাসচিব সোহরাব হোসাইন বলেছেন, দুর্নীতি করে অর্থ উপার্জন করতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বদলি হয়ে অন্যত্র চলে যান। এখানে সামান্যতম অনিয়ম, অনাচার ও দুর্নীতি সহ্য করা হবে না। অধিদপ্তর, শিক্ষা বোর্ড, প্রকল্প অফিস, দপ্তর, সংস্থাসহ মাঠ পর্যায়ের অফিসে কোনো রকম দুর্নীতির প্রমাণ পেলে সাসপেন্ড করে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। নিয়ম ও সততার সাথে কাজ করতে হবে, ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা। সোমবার (২ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এক সভায় এ ঘোষণা প্রদান করেন তিনি।

সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব, সহকারী সচিবগণ উপস্থিত ছিলেন।

শিক্ষাসচিব বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, বিষয় খোলা, এমপিওভুক্তি, প্রকল্প অনুমোদন, নিয়োগ, বদলি প্রভৃতি সব কাজ সরকারি নিয়মে সম্পন্ন হয়, কোনো কাজে টাকা লাগে না। এ বার্তা সর্বত্র পৌঁছে দিতে হবে।

তিনি আরো বলেন, দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমেই শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি বিরোধী অবস্থান স্পষ্ট করা হবে।  শিক্ষাসচিব শিক্ষা মন্ত্রণালয়ের এ ধরনের কাজের ছুতায় কেউ অর্থ দাবি করলে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

তিনি শিক্ষা মন্ত্রণালয়, সচিবালয় গেট, বিভিন্ন দপ্তর-অধিদপ্তরসহ অন্যান্য অফিসে একটি করে অভিযোগ বাক্স স্থাপনের নির্দেশ দেন। তিনি প্রতিদিন টেবিলের সমস্ত নথি নিষ্পন্ন করে অফিস ত্যাগ করার অভ্যাস গড়ে তোলা এবং উইং প্রধানগণকে নির্দিষ্ট সময় পরপর নিজ উইংয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সভা করার পরামর্শ দেন।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, ড. অরুণা বিশ্বাস, হেলাল উদ্দিন, অশোক কুমার বিশ্বাস, চৌধুরী মুফাদ আহমেদ, এস এম এহসান কবীর, ও আব্দুল্লাহ আল হাসান চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ