• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

১০ মে থেকে শুরু হজের নিবন্ধন

হজ্বসিসি নিউজ: আগামী ১০ মে থেকে শুরু হচ্ছে হজের নিবন্ধন কার্যক্রম। নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করে নিবন্ধন চলবে ২৬ মে পর্যন্ত।ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বেসরকারি হজ যাত্রীদের হজ প্যাকেজের ১ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা এজেন্সিগুলোর ব্যাংকের (অনুমোদিত ২৩টি ব্যাংক) মাধ্যমে বিজনেস অটোমেশনের প্রস্তুত করা পেমেন্টে ভাউচারে সোনালী ব্যাংকে নির্ধারিত হিসাবে জমা দিতে হবে।

কেবলমাত্র ব্যাংকে টাকা পরিশোধের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই হজযাত্রীদের পিলগ্রিম আইডি দেওয়া হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৬ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম গত ২৮ মার্চ সম্পন্ন হয়েছে। ওই সময় পর্যন্ত ৮৮ হাজার ১৯৭ জন প্রাক-নিবন্ধনকারী ও গাইড মোনাজ্জেমসহ কোটা পূর্ণ হয়েছে। বর্তমানে চলতে থাকা প্রাক-নিবন্ধনকারীদের ২০১৭ সালের হজে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। তবে সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের ২০১৬ সালের প্রাক-নিবন্ধন চলমান রয়েছে।

প্রত্যেক হজ এজেন্সিকে বাড়ি বা হোটেল ভাড়া, খাওয়া খরচ ও পরিবহন ফি বাবদ আলাদা অর্থ সৌদি আরবে এজেন্সির নামে ব্যাংক হিসাবে জমা রাখতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ গত ২৭ এপিলের তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৪ হাজার ৪৪ জন। বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৪০০ জন।

সরকারি ও বেসরকারি মিলিয়ে সর্বমোট প্রাক্-নিবন্ধিত হজযাত্রী ১ লাখ ৩৭ হাজার ৪৪৪ জন। প্রাক্-নিবন্ধন স্বেচ্ছায় বাতিল করেছেন (সরকারি ২৪, বেসরকারি ৩৯৭ জন) ৪২১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ