• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাবি উপাচার্যসহ ১০ ব্যক্তিকে হত্যার হুমকি

সিসিরাজশাহী : এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাবেক মেয়রসহ রাজশাহীর ১০ ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে নাটোর প্রেসক্লাবে চিঠি দিয়েছে ইসলামী লিবারেশন ফ্রন্ট (আইএলএফ) নামের একটি সংগঠন। সোমবার দুপুরে নাটোর প্রেসক্লাবে ডাকযোগে পাঠানো চিঠিতে এ হুমকি প্রদান করে।

হত্যার হুমকিপ্রাপ্তরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মিজানউদ্দিন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের এমপি ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মুক্তিযোদ্ধা বোরজাহান আলী শাহজাহান, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সান শাইনের ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী, সাংবাদিক আনু মোস্তফা (যুগান্তর), শিবলী নোমান (যমুনা টেলিভিশন) ও কাজী শাহেদ (বাংলাদেশ প্রতিদিন)।

‘রাজশাহী অঞ্চলে আমাদের কিলিং মিশনে যারা আছেন’ শিরোনাম লিখে তার নিচে এসব ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়। কম্পিউটারে টাইপ করা ওই চিঠির নিচের দিকে ‘আমাদের লক্ষ্য, উদ্দেশ্য ও আহ্বান’ উপ-শিরোনামে আরো ১০টি বিষয়ের প্রথমটি হলো- ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা।

চিঠি পাওয়ার কথা স্বীকার করে নাটোর প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা জানান, ডাকযোগে নাটোর প্রেসক্লাবের ঠিকানায় পাঠানো চিঠি তিনি সোমবার দুপুর ১টার দিকে হাতে পান। এ বিষয়টি প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকদেরও দেখিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ