নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে মে দিবসের আনন্দে অতিরিক্ত মদ্যপানে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তিটি হলেন, আব্বাস আলী চিলা (৬৫)। সে জেলার ডোমার উপজেলার মৌজা গোমনাতী গ্রামের বুধারু মামুদের পুত্র এবং পেশায় একজন শ্রমিক সর্দার। আজ সোমবার ভোরে বাড়ীর পার্শ¦বর্তী তাতীপাড়া এলাকার একটি ভুট্টা ক্ষেত হতে লাশটি উদ্ধার করে এলাকাবাসী। এলাকাবাসী জানায়, নিহত চিলা নিয়মিত মদ্যপান করত। ঘটনার দিন গতকাল রবিবার মে দিবস উপলক্ষ্যে স্থানীয় শ্রমিক সংঘটনের উদ্দ্যোগে ভাল মানের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। খাওয়া দাওয়া শেষে সে অতিরিক্ত মদ্য পান করে বাড়ী ফিরছিলেন। বাড়ী ফেরার পথে সে ওই ভুট্টা ক্ষেতে আসামাত্র বমি করে ও হঠাৎ করে মাটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশের দাফন করা হয়েছে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।