নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের নবাবগঞ্জে নবীনগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক ও নি¤œমান সরকারী কাম-কম্পিউটার অপারেটর নিয়োগের ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আঃ জলিল মিয়া কর্তৃক ২ জন সহকারীর নিকট থেকে ৪ লাখ টাকা চাঁদা দাবীর অপরাধে গত সোমবার থানায় দায়ের করা মামলায় পুলিশ ওই সভাপতিকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে। মামলার বাদী গ্রন্থাগারিক সহকারী মোঃ তাজেদুল ইসলাম অভিযোগ করে জানান- গত ১৯.০৯.১৫ ইং তারিখের তাকে ও রহিমাপুর গ্রামের সাজিনা আক্তার’কে নি¤œমান সহকারী কাম-কম্পিউটার অপারেটর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারী করে। বিধি অনুযায়ী তারা আবেদন করে। এরপর নিয়োগ বোর্ডের মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষায় কৃতকার্য হয় তারা। এদিকে নি¤œমান সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে সভাপতির পুত্রবধূ লাবনী আক্তার সেও আবেদন করে। নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী লাবনী নিয়োগ থেকে বঞ্চিত হয়। একে কেন্দ্র করে লাবনী আদালতে মামলা করে। অপরদিকে নিয়োগ হওয়া ওই দু’জনকে বৈধ হিসেবে সভাপতি যোগদান না করে বিভিন্নভাবে দু’জনের নিকট থেকে ৪ লাখ টাকার চাঁদা দাবী করে। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেন জানান- ওই মামলায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নবীনগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দবিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- ডোনেশনের নামে সভাপতি ওই দুজনের কাছ থেকে চাঁদা দাবী করছে এমন অভিযোগ করেছিল তারা। এ ঘটনায় নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক জানান- স্বচ্ছ নিয়োগ বোর্ডের মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হয়েছে।