খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: ঢাকাস্থ খানসামা উপজেলাবাসীর প্রথম সেচ্ছাসেবী সংগঠন ’ইউনাইটেড খানসামা’ যাত্রা শুরু করছে।
গত রবিবার (১ মে) বিকেলে ঢাকার শ্যামলীতে অবস্থিত একটি রেস্টুরেন্টে সাধারন সভার মধ্য দিয়ে এই সেচ্ছাসেবী সংগঠনটির যাত্রা শুরু হয়। সভায় সর্বসম্মতি ক্রমে খানসামার কৃতি সন্তান অবসর প্রাপ্ত বিচারপতি আশিকুর রহমানকে সভাপতি, মহাব্বত খানকে সাধারন সম্পাদক ও সাইফুল রহমান (দুর্জয়) কে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকারী কমিটি গঠন করা হয়।। উক্ত সভায় মহাব্বত খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের এজিএম এস এম শামীম, প্রকৌশলী সামসুল আলম, প্রকৌশলী মো: আশরাফুল আলম(জুয়েল)সহ ঢাকায় অবস্থানরত খানসামা উপজেলার বর্তমান ও সাবেক সরকারী চাকরিজীবি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী-পেশার ৮০ জন অধিক খানসামাবাসী উপস্থিত ছিলেন।সংগঠনটির কয়েকজন উদ্যেক্তার সাথে কথা বলে জানা যায়,সংগঠনটির লক্ষ্য মূলত খানসামা থেকে ঢাকায় আসা মানুষদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া । উল্লেখ্য এই সেচ্ছাসেবী সংগঠন গঠনের কথা সামাজিক গনমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুরো উপজেলার তরুন প্রজন্মের ফেসবুক ব্যবহারকারীরা উদ্যেক্তাদের এই মহৎ উদ্যেগকে স্বাগত জানায়।
(ছবি দেওয়া আছে)