• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের করুণ মৃত্যু

মৃত্যুলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন মিয়া (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার জগতবেড় ইউনিয়নের আশেয়ারপাড় এলাকায় সেচ পাম্পের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে।
জীবন মিয়া উপজেলার জগতবেড় ইউনিয়নের আশেয়ারপাড় গ্রামের রশিদুল ইসলামের ছেলে এবং একই এলাকার আশেয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
এলাকাবাসী জানান, বাড়ির পার্শ্ববর্তী ক্ষেতে সেচ দেয়ার সময় ওই সেচ পাম্পে গোসল করতে গেলে সেচ পাম্পের তাড়ে সে জড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) রেজাউল করিম সেচ পাম্পের তাড়ে জড়িয়ে ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ