• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাটোরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যানাটোর প্রতিনিধি : নাটোরে আবদুর রাজ্জাক (৩৬) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোরে সদর উপজেলার ইয়াসিনপুর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। আবদুর রাজ্জাক সদর উপজেলার টেবাড়িয়া গ্রামের আবদুল মোমিনের ছেলে। টেবাড়িয়া বাজারে তার একটি মুদি দোকান ছিল।

জানা গেছে, আবদুর রাজ্জাক সোমবার রাতে বাগাতিপাড়া উপজেলায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতে তিনি বাসায় ফেরেননি। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ইয়াসিনপুর রেললাইন থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

সদর সার্কেলের এএসপি মো. রফিকুল ইসলাম বলেন, যুবলীগ নেতা আবদুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ