• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশের নবম বিভাগ হচ্ছে ফরিদপুর!

mosarafঢাকা: আগামী দুই-এক মাসের মধ্যেই ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।  মঙ্গলবার রাতে জাতীয় প্রেসক্লাবে ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, এই বিভাগের কেন্দ্রবিন্দুই হবে ফরিদপুর। ফাইলে সই হয়েছে, আশা করি খুব তাড়াতাড়ি আনুষ্ঠানিক ঘোষণা দেয়া সম্ভব হবে। বর্তমানে ফরিদপুরের যে আয়তন আছে বিভাগ হলে তার চেয়ে তিন গুণ বেড়ে যাবে।
বৃহত্তর ময়মনসিংহের মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা নিয়ে দেশের অষ্টম বিভাগ হিসাবে গত ১৪ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে ময়মনসিংহ বিভাগ। ফরিদপুর বিভাগ ঘোষিত হলে তা হবে দেশের নবম বিভাগ।
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ফরিদপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার ইচ্ছা আছে; যে বিশ্ববিদ্যালয়টি হবে আন্তর্জতিক মানের। এদিকে ফরিদপুরে যে স্টেডিয়াম আছে সেটি অন্য কোনো স্টেডিয়ামের তুলনায় একটুও কম নয়। শুধু এখানে আন্তর্জাতিক মানের হোটেল না থাকায় আন্তর্জাতিক মানের খেলা এই স্টেডিয়ামে হচ্ছে না। তাই এখানে আন্তর্জাতিক মানের হোটেল প্রয়োজন। মাওয়ার সঙ্গে সঙ্গে পাটুরিয়া দিয়ে ব্রিজ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী।
সংগঠনের সভাপতি ইসরাফ হোসেনের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, মীর আকতার হোসেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন, অকটোর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবদুস সোবহান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ