মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর): আগামী ৭মে চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে উন্নয়নমূলক কাজের বিভিন্ন প্রতিশ্র“তি ও দিচ্ছেন।
এবারে চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়নে ৪২ জন চেয়ানম্যান প্রার্থী, ১২৯ জন সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী ও প্রায় ৩৯০ জন সাধারন সদস্য প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। সকাল থেকে প্রার্থীরা এলাকাগুলোর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও দোয়া চাইছেন। তবে ভোটাররা কোনো প্রার্থীকে নিরাশ করছেন না। তাঁদের সঙ্গে হাসি মুখেই কথা বলছেন। প্রার্থীরা রাস্তাঘাটের উন্নয়ন, ব্রিজ, রাস্তা,কালভার্ট নির্মাণ এবং মাদরাসা ও স্কুলগুলোর শিক্ষা ব্যাবস্থার উন্নয়নের প্রতিশ্র“তি দিয়ে ভোট চাচ্ছেন। আর সাধারন ভোটাররা হিসাব-নিকাশ করছেন কাকে ইউপি চেয়ারম্যান নির্বাচিত করলে এলাকার আরও উন্নয়ন হবে সে সমস্ত প্রার্থীদের নির্বাচিত করার কথা ভাবছেন।
উপজেলা নির্বাচন অফিসার মাহাবুবা আকতার বানু জানান, এবারে চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়ন আওয়ামী লীগের ১২জন, বিএনপির ১০জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০জন এবং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য হিসেবে ১২৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৯০ জন প্রার্থী অংশগ্রহন করেছেন। আগামী ৭ মে উপজেলার ১২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল ভোট কেন্দ্রে আইন শৃংখলা বাহিনীর কড়া নজরদারীতে থাকবে বলেও তিনি জানান।