নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর গোয়েন্দা পুলিশের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া তিন জেএমবি সদস্যের মধ্যে দুই জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে নীলফামারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আকরাম হোসেনর আদালতে তিন জেএমবি সদস্য আব্দুর রহমান, মাসুদার রহমান ও তার ছোট ভাই মোশাররফ হোসেক হাজির করে ১০দিনের রিমান্ড আবেদন করেন গোয়েন্দা পুলিশের ওসি বাবুল আকতার। এসময় আদালতের বিরাক জেএমবি সদস্য দুই ভাই মাসুদার রহমান ওরফে ইব্রাহীম ওরফে মাসুদ ও মোশাররফকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন এবং ওপর জেএমবির সদস্য আব্দুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নীলফামারী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতার জানায়, গ্রপ্তারকৃত ওই তিন জেএমবি সদস্য নীলফামারীর বিভিন্ন স্থানে পুলিশ হত্যার পরিকল্পনা করছিল এমন গোপন খবরে গত শনিবার জেলা সদরের গোড়গ্রাম ও পলাশবাড়ি ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, ছয়টি হাতবোমা, একটি চাপাতি ও চারটি চাকু উদ্ধার করা হয়।
সোমবার তাদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। সেই সঙ্গে তাদের কাছে আরও তথ্য জানার জন্য জিজ্ঞাসবাদ করতে প্রত্যেককে ১০ দিনে রিমান্ড আবেদন করা হলে আদালত এই আদেশ দেন বলে জানান গোয়েন্দা পুলিশের এই ওসি।