• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

পবিত্র শবে মেরাজ আজ

শবেমেরাজসিসি নিউজ: আজ বুধবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে মেরাজ পালিত হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে এ রাত অতি পবিত্র ও মহান আল্লাহর অফুরন্ত রহমত-বরকতে সমৃদ্ধ।
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) নবুওয়াত লাভের একাদশ বর্ষের রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন।
মুসলিম জাহানের কাছে এ রাতের তাৎপর্য অপরিসীম। তাই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল, নফল রোজা রাখা ও নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে মুসলমানরা শবে মেরাজ পালন করেন। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, বাংলাদেশের আকাশে গত ৮ এপ্রিল শুক্রবার ১৪৩৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়। তাই গত ৯ এপ্রিল থেকে পবিত্র রজব মাস শুরু হয়।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক, ২৬ রজব ১৪৩৭ হিজরি, ২১ বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ, ৪ মে ২০১৬ খ্রিস্টাব্দ বুধবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল মিরাজ পালিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পবিত্র লাইলাতুল মিরাজ ১৪৩৭ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ ৪ মে বুধবার সন্ধ্যা ৭ টায় (বাদ মাগরিব) বায়তুল মুকাররম জাতীয় মসজিদে `লাইলাতুল মিরাজের গুরুত্ব ও তাৎপর্য` শীর্ষক এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ