• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেগুনি রঙের বিরল হীরা

হীরাআন্তর্জাতিক ডেস্ক: বেগুনি রঙের বিরল একটি হীরা পাওয়া গেছে অস্ট্রেলিয়ায়। দেশটির প্রত্যন্ত এলাকায় আরগেইল নামের একটি খনিতে এটি পাওয়া যায়। এ যাবৎ বেগুনি রঙের যত হীরা পাওয়া গেছে, তার মধ্যে এটিই সবচেয়ে বড়। হীরা সংগ্রহ ও বিক্রয় কোম্পানি রিও টিন্টো এটিকে তাদের বার্ষিক গোলাপি হীরার প্রদর্শনীতে শৌখিন বস্তু হিসেবে রাখা হবে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে।

গত বছরের আগস্ট মাসে বেগুনি রঙের হীরাটি পাওয়া যায়। সেসময় সেটির ওজন ছিল ৯ দশমিক ১৭ ক্যারেট। এতে ফাটল, গর্ত ও দাগ ছিল। কয়েক সপ্তাহ কাজ করার পর এটার ওজন হয় ২ দশমিক ৮৩ ক্যারেট। আকার দেওয়া হয় ডিম্বাকৃতির।

রিও টিন্টো হীরা সংগ্রহ ও বিক্রয় মহাব্যবস্থাপক প্যাট্রিক কোপেনস এক বিবৃতিতে বলেছেন, একেবারেই বিরল ও প্রকৃতিতে পরিমাণে কম এই হীরাটি এর সৌন্দর্য, আকার ও রঙের কারণে বহু কাঙ্ক্ষিত।

রিও টিন্টো হীরাটির মূল্য নির্ধারণ না করলেও জানিয়েছে, জেমোলজিক্যাল ইনস্টিটিউট অব আমেরিকা এটিকে উল্লেখযোগ্য হীরা বলে আখ্যায়িত করেছে।

সূত্র: এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ