• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে ৭৬ কেন্দ্রই ঝঁকিপূর্ণ

নির্বাচনদিনাজপুর প্রতিনিধি: চতুর্থ ধাপে আগামী ৭ মে শনিবার অনুষ্ঠিত হচ্ছে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের লক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
উপজেলা ১২টি ইউনিয়নের ১০৯টি ভোট কেন্দ্রে  ৬ মে দুপুরের পর থেকে ভোটের সরঞ্জাম নিয়ে কেন্দ্রে অবস্থান করবেন প্রতিটি কেন্দ্রে  প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পোলিং  অফিসার ও পুলিশ-আনসার বাহিনীর সদস্যরা প্রতিটি কেন্দ্রে জন্য ৩ জন পুলিশের পাশাপাশি ১২-১৬জন আনসার সদস্য সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়া ভ্রাম্যমান টহলে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও র‌্যাব বিজিবির সদস্য। থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
চিরিরবন্দর থানা সূত্রে জানা গেছে, চিরিরবন্দরে ১২টি ইউনিয়নের ১০৯টি ভোট কেন্দ্রের মধ্যে ২৫টি অধিক গুরুত্বপূর্ণ ৫১টি গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহন সম্পন্ন করতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবির সদস্য ও ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১২টি ইউনিয়নে ১০৯টি কেন্দ্রে মোট ২ লাখ ৯ হাজার ৯৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নশরতপুর ইউনিয়নে ১৫ হাজার ৯৫৬ জন, সাতনালা ইউনিয়নে ১২ হাজার ৯৬৯ জন, ফতেজংপুর ইউনিয়নে ২০ হাজার ৪৩৫ জন, ইসবপুর ইউনিয়নে ১৯ হাজার ৮২০ জন, আব্দুলপুর ইউনিয়নে ২৭ হাজার ৪২০ জন, অমরপুর ইউনিয়নে ১৮ হাজার ৬৩৮ জন, আউলিয়াপুকুর ইউনিয়নে ১৯ হাজার ৩০৮ জন, সাইতাড়া ইউনিয়নে ২০ হাজার, ভিয়াইল ইউনিয়নে ১৭ হাজার ১০৭ জন, পূনট্টি ইউনিয়নে ১৮ হাজার ৯৪৫ জন,  তেতুলিয়া ইউনিয়নে ১০ হাজার ১৮৮ জন ও আলোকডিহি ইউনিয়নে ৯ হাজার ১৮৬ জন ভোটার রয়েছে।
শনিবার (৭ মে) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের জন্য বিশৃংখলা এড়াতে ব্যাপক নিরাপত্তা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ