চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদী ও ব্রহ্মপুত্র ডানতীর রক্ষা প্রকল্প পরিদর্শন করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষনিক সদস্য ও চেয়ারম্যান (ভারঃ) মোঃ আলাউদ্দিন। বৃহস্পতিবার সকাল সকাল ৯টায় তিনি উপজেলার ব্রহ্মপুত্র তীরে আসেন।
পরে তিনি রমনা, ব্যাংকমারা, ব্রহ্মপুত্র ডানতীর রক্ষা প্রকল্প, অবদা বাঁধ এলাকা পরিদর্শণ করেন। পরিদর্শণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান। মতবনিমিয়কালে তিনি বলেন, ব্রহ্মপুত্র ডানতীর রক্ষা প্রকল্প চালু হওয়ায় এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট দুর হতে চলেছে এবং অবিবেচকের মতো কাজ হয়েছে। সভায় ও পরিদর্শনক কালে উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, পানি উন্নয়ন বোর্ডের এসডিই কুড়িগাম আবু তাহের, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ কুদ্দুস সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলি, চিলমারী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা চিলমারী শাখা সভাপতি সাওরাত হোসেন সোহেল, প্রেস ক্লাব চিলমারী সভাপতি গোলাম মাহবুব, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরাম সভাপতি মমিনুল ইসলাম বাবু প্রমুখ।