
ফাইল ফটো
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার বকুন্দা ইউনিয়নের তালুক মৃত্তিকা গ্রামে পুকুরের পানিতে ডুবে ২ বোনসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার বাড়ির সামনের পুকুরে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলেন, বকুন্দা ইউনিয়নের তালুক মৃত্তিকা গ্রামের আবদুল মতিন মিন্টুর মেয়ে মীম (০৯) ও কুমুস (০৮) এবং একই গ্রামের ইকবাল হোসেনের ছেলে নাঈম হোসেন (১০)।