• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সর্বোচ্চ মিনারের বিশাল মসজিদ আলজেরিয়ায়

3402আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ আলজেরিয়ায় বিশ্বের অন্যতম বড় মসজিদ নির্মাণ করা হচ্ছে। মসজিদটি দেশটির ধর্মপ্রাণ মুসুল্লিদের সাথে প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতাফিকার মধ্যে আরো ঘনিষ্ঠ সেতুবন্ধন গড়ে তুলবে বলে প্রেসিডেন্ট আশা প্রকাশ করেছেন। মসজিদটি নির্মাণের অর্থায়ন করছে আলজেরীয় সরকার।

দ্য দাজমা আল দাজাজায়ের নামে ওই মসজিদ চত্বরে ১০ লাখ বইয়ের একটি গ্রন্থাগার থাকবে। কোরআন শিক্ষার একটি স্কুল থাকবে। ইসলামি সংস্কৃতি ও ইতিহাস-বিষয়ক একটি জাদুঘর থাকবে।

মসজিদে ৮৭৪ ফুট উঁচু মিনার তৈরি করা হবে। আলজেরীয় সরকারের দাবি, এটি হবে বিশ্বের সর্বোচ্চ মিনার। একই সঙ্গে এখানে ২০ হাজার বর্গমিটারের একটি নামাজ আদায়ের ঘর থাকবে। এখানে একসঙ্গে ১ লাখ ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদটি ভবিষ্যতে অন্যতম পর্যটনকেন্দ্র হতে পারে।

উত্তর আফ্রিকার এই দেশটিতে ১৯৯০ সালে সরকার ও ইসলামপন্থী জঙ্গিদের মধ্যে গৃহযুদ্ধে দুই লাখ মানুষ নিহত হয়। এরপর থেকে প্রায় দুই দশক ধরে আলজেরিয়ার বিভিন্ন এলাকায় আল-কায়েদা ও অন্য জঙ্গি দলগুলো সক্রিয় রয়েছে।

নতুন এই মসজিদটির নির্মাণকাজ ২০১৭ সালে শেষ হবে। মসজিদটির নির্মাণকাজের সঙ্গে ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট আহমেদ মাদানি বলেন, এটি বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের আকৃষ্ট করবে।

মাদানি বলেন, ১৯৬২ সালে মসজিদটি নির্মাণকাজের চিন্তা তার মাথায় আসে। ওই বছরই আলজেরিয়া ফ্রান্স থেকে আলাদা হয়েছিল। মাদানি বলেন, মুসলিম সাহিত্য ও সংস্কৃতিমনস্ক বুতাফিকা ক্ষমতাসীন থাকায় মসজিদ নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়া সহজ হয়েছে।

মাদানি বলেন, নতুন এই মসজিদ মুসলিম সম্প্রদায়ের বিশ্বাস, ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন হয়ে উঠবে। মসজিদটিতে আধুনিক একটি গ্রন্থাগার থাকবে। কোরআন শিক্ষার স্কুল থাকবে। ৩০০ শিক্ষার্থীর জন্য মসজিদের দরজা সব সময় উন্মুক্ত থাকবে।

নতুন মসজিদ নির্মাণে ১৪০ কোটি ডলার ব্যয় হবে।

সূত্র: গার্ডিয়ান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ