• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

হুইপ আতিককে এলাকা ছাড়ার নির্দেশ ইসির

11শেরপুর: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এবার শেরপুর-১ আসনে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ও  জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপসচিব ফরহাদ আহমেদ খান বলেন, ইউপি নির্বাচনে শনিবারের ভোট সামনে রেখে ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে’ আতিককে এ নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তা এবং ওই এমপির কাছে পাঠানো হয়েছে।

ওই চিঠি পাওয়ার কথা জানিয়ে শেরপুরের জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, গত ৩ মে শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের গাজীরখামার উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আওলাদুল ইসলামের পক্ষে স্থানীয়দের কাছে ভোট চান হুইপ আতিক, যা আচরণবিধির লঙ্ঘন।

এ বিষয়ে বুধবার একটি জাতীয় দৈনিকে ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসায় নির্বাচন কমিশন এই পদক্ষেপ নেয় বলে জেলা নির্বাচন কর্মকর্তা জানান।  চলমান ইউপি নির্বাচনের চতুর্থ ধাপে শনিবার ৭২৫টি ইউপিতে চেয়ারম্যান পদে ৩২৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্যের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ ওঠার পর রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ স্থগিত করেছে ইসি।

সেই সঙ্গে রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হককে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে কারণ দর্শাতে বলা হচ্ছে।

এছাড়া শেরপুর জেলার শেরপুর সদর থানার ওসিকে প্রত্যাহারের বিষয়েও বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শককে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ