• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শুক্রবার শুটিং করেন না শাকিব খান

শাকিববিনোদন ডেস্ক: শাকিব খানের নতুন ছবি ‘বসগিরি’র শুটিং শুরু হয়েছে গতকাল থেকে। ছবিটি পরিচালনা করছেন শামীম আহম্মেদ রনি। গত মঙ্গলবার কলকাতা থেকে ঢাকায় ফিরে একদিন বিশ্রাম নিয়ে আবার নতুন ছবির শুটিং শুরু করেন নায়ক শাকিব খান। তবে শুটিং শুরু করে পরদিনই আবার একদিনের ছুটি নিয়েছেন শাকিব। কারণ, শুক্রবার কোনো ছবির শুটিং করেন না শাকিব খান।

এ বিষয়ে জানতে চাইলে নায়ক শাকিব খান বলেন, ‘আমাদের সবারই একটি নিয়মের মধ্য দিয়ে চলতে হয় বা চলা উচিত। আমি ঢাকায় থাকলে শুক্রবার শুটিং করি না। কারণ, মানুষ হিসেবে সবারই বিশ্রামের প্রয়োজন আছে। শুক্রবারটা আমি ছুটি কাটাতে চাই। দুপুরে মসজিদে গিয়ে জুমার নামাজটা পড়তে চাই। তা ছাড়া আমি যদি শুক্রবার শুটিং করি, তাহলে আমার সঙ্গে যারা থাকে, তাদেরও জুমার নামাজ পড়া হয় না। পরিবারের মানুষও তাদের কাছে পায় না। সবার কথা চিন্তা করেই আসলে শুক্রবার ছুটি নেওয়া।’

শাকিব আরো বলেন, ‘তা ছাড়া সরকারি চাকরি যাঁরা করেন, তাঁরা তো সপ্তাহে দুদিন ছুটি কাটান। আমরা তো একদিন ছুটি কাটাতেই পারি। টানা কাজ করলে কোনো কাজই আসলে ভালো হয় না। নিজের স্বার্থেই আসলে একটা দিন ছুটি নেওয়া উচিত। তবে শুটিংয়ে জন্য ঢাকার বাইরে থাকলে শুক্রবার শুটিং করতে হয়, কারণ সেখানে একদিনের খরচ অনেক। ইউনিটের কথা চিন্তা করেই কাজ করতে হয়।’

গতকাল পূর্বাচল নতুন শহর এলাকার ৩০০ ফুট রাস্তার পাশে শুরু হয়েছে ‘মেন্টাল’ ছবির পরিচালক শামীম আহমেদ রনির দ্বিতীয় ছবি ‘বসগিরি’র দৃশ্যধারণের কাজ। ছবিটিতে বস চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এ ছাড়া গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে দেখা যাবে মাজনুন মিজান, জিয়া গুরু, চিকন আলীসহ আরো অনেককে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ