• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

ফিলিপাইনের রিজাল ব্যাংকের সিইও’র পদত্যাগ

Lorenzoআন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় পদত্যাগ করেছেন ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের (আরসিবিসি) প্রধান নির্বাহী (সিইও) লরেনজো তান। শুক্রবার ব্যাংকের পক্ষ থেকে তার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে। রিজাল ব্যাংকের পক্ষ থেকে শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন মার্কিন ডলার চুরি করে হ্যাকাররা। এর মধ্যে ৮১ মিলিয়ন মার্কিন ডলার ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক করপোরেশনের মাকাতি সিটির জুপিটার শাখার মাধ্যমে উঠিয়ে নেয় জড়িতরা। এ ঘটনায় জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতোর সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে। পরে ঘটনার তদন্তে ফিলিপাইনের সিনেটের ব্লুরিবন কমিটিকে জানিয়েছেন, ব্যাংকের উর্ধ্বতন কর্মকতারাও এতে জড়িত আছেন।

শুক্রবার ব্যাংকের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, রিজাল ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে প্রধান নির্বাহী লরেনজো তান অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে উঠে এসেছে। তিনি ব্যাংকের কোনো ‘নিয়ম ও নীতি ভাঙ্গেননি।’

এতে বলা হয়, ব্যাংকের পরিচালনা বোর্ড যেন স্বাধীনভাবে ব্যাংকের ভবিষ্যৎ ধারা অব্যাহত রাখতে পারে, তা নিশ্চিত করতেই তিনি পদত্যাগ করেছেন।’

লরেনজো তান এক পৃথক বিবৃতিতে বলেছেন, ‘ব্যাংক তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেও আরসিবিসির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী হিসেবে ব্যাংকের ইতিহাসে এই দুখঃজনক ঘটনার পুরোপুরি নৈতিক দায় আমি নিচ্ছি। দুখঃভারাক্রান্ত হৃদয়ে আমি অনুভব করছি, আমার এখান থেকে সরে যাওয়ার  এবং অন্যত্র সেবা দেওয়ার সময় হয়েছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ