• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

বৃহত্তর চট্টগ্রামে সোমবার পরিবহন ধর্মঘট

সিসিচট্টগ্রাম: পুলিশের হয়রানি ও ছয় দফা দাবি বাস্তবায়নে চট্টগ্রামের পাঁচ জেলায় সোমবার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ডাক দেন শ্রমিক নেতারা। এ পাঁচ জেলা হলো- চট্টগ্রাম জেলা ও নগর, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।

লিখিত বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রামের আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মূছা বলেন, ‘গত ২৫ এপ্রিল নগরীতে অনিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশা চলাচলে কোনো ধরনের বাধা কিংবা হস্তক্ষেপ না করার জন্য সিএমপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত। কিন্তু আদালতের সিদ্ধান্ত অমান্য করে সিএমপি গত দু’দিনে অনেক গাড়ি আটক করে প্রায় ৫০টি মামলা দিয়েছে।’

ছয় দফার মধ্যে অন্যতম হলো, নগরীতে অনিবন্ধিত সিএনজি চলাচলে বাধা না দেয়া, বাধা প্রদানকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, রায় অনুযায়ী অনিবন্ধিত তিন হাজার ১১টি গাড়ির সপ্তাহব্যাপী আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদান, অবিলম্বে বিনা শর্তে দায়ের করা মামলা প্রত্যাহার এবং আটক সিএনজি অটোরিকশা ফেরত দেয়া।

এছাড়া অবিলম্বে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও বিআরটিএর সার্কুলার মোতাবেক অনিবন্ধিত অটোরিকশার নিবন্ধন প্রদান, পুলিশের টোকেন বাণিজ্য, রিকুইজেশন, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করা, কথায় কথায় মামলা দেয়া ও টাকার জন্য শারীরিক নির্যাতন বন্ধ করারও দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ