• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় বাল্যবিয়ের আয়োজন করায় ৩ জনের দন্ড

ভ্রাম্যমান-আদালতখানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার পল্লীতে বাল্যবিয়ে দেয়ার অপরাধে বরের ভাই, মামা ও চাচার বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমণ আদালত। ঘটনাটি শুক্রবার(৬ মে) উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর দর্জিপাড়া  গ্রামে ঘটেছে।
৪৫উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর দর্জিপাড়ার সালাম হোসেনের কন্যা টংগুয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শেণ্রী পড়ুয়া বিউটি আক্তারের (১৩) এর সতর্কতার সহিত বিয়ের আয়োজন চলছিল। গোপন সুত্রে ঘটনাটি জানতে পেরে শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭.১৫ মিনিটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ৩ জনকে আটক করেন পুলিশ। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাজেবুর রহমান বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৫ ও ৬ ধারা অনুযায়ী বরের ভাই সদুরুল ইসলাম (৪০), বরের চাচা ওবাইদুল রহমান (৪০) প্রত্যেককে ১০ দিন এবং বরের মামা মকবুল হোসেন (৪২) কে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।

খানসামায় দুই জুয়াড়ীর ৪ দিনের কারাদন্ড
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় ২ জুয়াড়ীকে ৪ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৬ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আরাজী জুগির ঘোপা গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে ওই গ্রামের অমল চন্দ্র রায় (৬০) ও গাড়পাড়া গ্রামের মানিক চন্দ্র রায়কে (২৬) আটক করে খানসামা থানার এএসআই নূর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মো: সাজেবুর রহমানের প্রত্যেকে ৪ দিন করে কারাদন্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ