• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাল ভোট: সহকারী প্রিজাইডিং অফিসারসহ আটক ৩

আটককুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের জুগিরহাট হোসাইনিয়া হাফিজিয়া মাদরাসা কেন্দ্রে রাতের আঁধারে জাল ভোট দেওয়ার সময় সহকারী প্রিজাইডিং অফিসার ও ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়।

এদিকে ওই ঘটনাকে কেন্দ্র করে ওই কেন্দ্রে শনিবারের চতুর্থ ধাপের ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন কুমিল্লা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম।

তিনি জানান, সহকারী প্রিজাইডিং অফিসার মোবারক হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. খোরশেদ ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাসির রাতের আধাঁরে জাল ভোট দেওয়ার সময় হাতেনাতে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

আটক সহকারী প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ