• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে সাত ইউনিয়নে আ.লীগ প্রার্থী বিজয়ী

নির্বাচননীলফামারী প্রতিনিধি: চতুর্থ দফা ইউপি নির্বাচনে নীলফামারীর ডোমার ও কিশোরগঞ্জ উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে সাতটিতে আওয়ামী লীগ, দুটিতে জাতীয় পার্টি, দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং বাকী সাতটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। শনিবার রাতে সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং অফিসারগন এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী ডোমার উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীরা হলেন বোড়াগাড়ী ইউনিয়নে তোফায়েল আহমেদ, জোড়াবাড়ি ইউনিয়নে আবুল হাচান, গোমনাতি ইউনিয়নে আব্দুল হামিদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন হরিণচড়া ইউনিয়নে আজিজুল ইসলাম, সদর ইউনিয়নে মোছাব্বের হোসেন মানু, বামুনিয়া ইউনিয়নে ওয়াহেদুজ্জামান বুলেট, কেতকীবাড়ি ইউনিয়নে জহুরুল হক প্রামানিক দিপু, আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ী প্রার্থীরা হলেন ভোগডাবুড়ি ইউনিয়নে একরামুল হক, সোনারায় ইউনিয়নে আবুল কালাম আজাদ ও পাঙ্গামটকপুর ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল মজিদ বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
এদিকে কিশোরগঞ্জ উপজেলার আওয়ামী লীগ থেকে নির্বাচিত প্রার্থীরা হলেন সদর ইউনিয়নে আনিছুল ইসলাম আনিছ, নিতাই ইউনিয়নে ফারুকুজ্জামান, বাহাগিলী ইউনিয়নে আতাউর রহমান শাহ, রণচন্ডী ইউনিয়নে মোখলেছুর রহমান, জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়েছেন পুটিমারী ইউনিয়নে আবু সায়েম ও চাঁদখানা ইউনিয়নে হাফিজুর রহমান এছাড়া স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন বড়ভিটা ইউনিয়নে ফজলার রহমান, গাড়াগ্রাম ইউনিয়নে মোছাদ্দেক হোসেন, মাগুড়া ইউনিয়নে মাহমুদুল হোসেন সিহাব বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ