• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

টাঙ্গাইলে ইউএনও অফিস ভাঙচুর-আগুন, আহত ১০

ভাংচুরটাঙ্গাইল : টাঙ্গাইলের দেলদুয়ারে পুুরনায় ভোট গণনার দাবিতে উপজেলা পরিষদ কার্যালয়ে হামলা ও তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা।

সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।

দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন কবির বলেন, ‘৭ মে অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার আটিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম মল্লিক জয়লাভ করেন। সোমবার সকাল ১০টার দিকে আটিয়া ইউনিয়নের পরাজিত স্বতন্ত্র প্রার্থী মো. সাজ্জাদ হোসেন ও দেওলী ইউনিয়নের আওয়ামী লীগের পরাজিত প্রার্থী দেওয়ান তাহমিনা আমার বাসভবনে আসেন। এ সময় তাদের সমর্থকরা একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে আসেন। তারা পুনরায় ভোট গণনার দাবিতে উপজেলা অফিসে হামলা করে।’

এ ছাড়া উপজেলা কম্পাউন্ডে রাখা ৩টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও লাঠিপেটা করলে ১০ জনের মতো আহত হয়। আহত ব্যক্তিদের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ