• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

মৌলভীবাজারে রবীন্দ্র জয়ন্তী উদযাপন

11মৌলুভীবাজার প্রতিনিধি: ২৫ শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জয়ন্তী পালন করেছে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান।

‘একুশে শতকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা’- শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। কালচারাল অফিসার জ্যোতি সিনহার সঞ্চালনায় কবিগুরুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, নাট্যকার আব্দুল মতিন, লেখক, গবেষক মাহফুজুর রহমান, সৈয়দ নওশের আলী খোকন প্রমুখ।

পরে দলীয় সঙ্গীত পরিবেশন করে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পী মৌমিতা সিনহা, উপমা উর্বশী, মানিনি দাশ, প্রজ্ঞা লাবণী সেন, পরমা দেব এবং অদিতি ধর।

এরআগে দলীয় এবং একক নৃত্য ও গান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ