• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে পঞ্চম শ্রেনীর ছাত্রী ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

ধর্ষণডোমার (নীলফামারী) প্রতিনিধি: ব্রাক স্কুলের পঞ্চম শ্রেনীর এক শিশু ছাত্রীকে জোরপূর্বক ধর্ষনের ঘটনায় ধর্ষক মোসলেম উদ্দিনকে (৪৫) পুলিশ গ্রেফতার করেছে। রবিবার রাতে নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ী গ্রামের নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত ফয়জার রহমানের ছেলে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ধর্ষিতা শিশু মেয়েটি নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা যায় একই গ্রামের আবু কালামের গ্রামের ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্রী ওই শিশু মেয়েকে গত শুক্রবার (৬ মে) সন্ধ্যায় গ্রামের একটি নার্সারীর বাগানের ভেতর ফুসলিয়ে নিয়ে গিয়ে মোসলেম উদ্দিন জোরপূর্বক ধর্ষন করে। শিশুটির অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার দিন রাতেই।
এদিকে প্রভাশালীরা ঘটনাটি ধামাচাপা দিতে শিশুটির পরিবারকে হুমকী সহ বসতভিটায় চলাচলের রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। এ অবস্থায়  রবিবার সন্ধ্যায় শিশুটির বাবা বাদী হয়ে ডোমার থানায় ধর্ষক সহ হুমকী দাতা ৪ জনকে আসামী করে মামলা দায়ের করে। পুলিশ রাতে অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করে। এ সময় মামলার অপর তিন আসামী হুমকীদাতারা পালিয়ে যায়।
এই মামলার তদন্ত কর্মকর্তা ডোমার থানার এসআই ফজলুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মামলার অপর তিন আসামীকে গ্রেফতারের চেস্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ