• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মালয়েশিয়ায় ৩০ বাংলাদেশিসহ ৫২ যৌনকর্মী আটক

যৌনকর্মীসিসি ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান সিলাং এলাকার একটি যৌনপল্লীর পাঁচটি ডেরাতে অভিযান চালিয়ে ১০৫ যৌনকর্মী ও দালালকে আটক করেছে পুলিশ। বিভিন্ন দেশ থেকে আসা ৫২ যৌনকর্মীদের মধ্যে ৩০ জনই বাংলাদেশি নাগরিক।

অনলাইন ভিত্তিক সংবাদপত্র নিউ স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়, ওই হোটেলগুলোতে যৌনকর্মীরা ৪০ থেকে ৫০ রিংগিত বা বাংলাদেশি মুদ্রায় ৭৭৫ টাকা থেকে এক হাজার টাকার বিনিময়ে যৌনতা বিক্রি করতো।

কুয়ালালামপুর পুলিশের একটি বিশেষ বাহিনী থেকে অভিযান চালিয়ে ৩০ বাংলাদেশি, ৫ ইন্দোনেশীয়, ২ বার্মিজ এবং ১৫ মালয়েশিয়ার যৌনকর্মীকে আটক করা হয়। মালয়েশিয়ার ১৫ জনের মধ্যে ২ জন সমকামীও রয়েছে।

যৌনকর্মীদের পাশাপাশি হোটেলের পরিচালক, কর্মী এবং খদ্দেরদেরও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বয়স ২৯ থেকে ৫৩ বছরের মধ্যে। পুলিশি অভিযানের নেতৃত্বে থাকা খাইরি আহরাশা বলেছেন, ‘ওই হোটেলগুলোতে যারা যাতায়াত করেন তাদের বেশিরভাগই বিদেশি পর্যটক।’

ঘটনাস্থল থেকে পুলিশ ক্যাশ সাড়ে তিন হাজার রিংগিত, ১০০ পিস কনডম ও অন্যান্য সামগ্রি উদ্ধার করেছে। তাছাড়া ভারত থেকে মানবপাচারের শিকার হওয়া ৭ যৌনকর্মীকেও উদ্ধার করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ