• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ৩ শ্রমিকের মৃত্যু

মৃত্যুনারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংকে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো সাতজন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার দুপুর আড়াইটায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় মোল্লা সল্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- সাহাবুদ্দিন ও আলমাস।
নারায়ণগঞ্জ তিন’শ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসক তাহমিনা নাজনিন জানান, বিকেল ৩টার দিকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত ১০ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে সাহাবুদ্দিন ও আলমাসকে হাসপাতালে আনার আগেই মৃত হয়। এ ছাড়া জাহাঙ্গীর, ইব্রাহিম, খলিল ও মাসুম নামের চারজনকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। এদিকে সংশ্লিষ্টরা জানান, ঢামেক হাসপাতালে নেয়ার পথে বিকেলে আরো একজনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ