• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মিরপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

নিহতকুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অর্ধডজন হত্যা মামলার আসামি, অপহরণকারী চক্রের প্রধান, চাঁদাবাজ আসাদুল ফকির নামে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
সোমবার রাত আড়াইটার দিকে মিরপুর উপজেলার মশান বাজারের পাশে চারমাইল কালুগাড়া নামক স্থানে ডাকাতির প্রস্ততিকালে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত আসাদুল ফকির রাধানগর এলাকার মৃত. আজাহার ফকিরের ছেলে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, রাত আড়াইটার দিকে কালুগাড়াতে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। টহল পুলিশ সেখানে উপস্থিত হলে টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। আধাঘণ্টাব্যাপী এ বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ডাকাতরা পিছু হটে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ আসাদুল ফকিরকে আটক ও ২টা শার্টারগান, ৬ রাউন্ড গুলি, ২টা হাসোয়া, গাছ কাটা করাত উদ্ধার করে। পরে গুলিবিদ্ধ আসাদুলকে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

তার বিরুদ্ধে আলমডাঙ্গার ডাবল মার্ডার, চাঁদাবাজি, অপহরণ ও ডাকাতিসহ অর্ধডজন মামলা রয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ