• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিশু হত্যার দায়ে মা ও প্রেমিকের ফাঁসি

আদালতনরসিংদী: নরসিংদীতে সানাউল্লাহ (৬) হত্যার দায়ে মা জাহানারা আক্তার ওরফে গুলু ও তার প্রেমিক হানিফ শেখকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত হানিফ শেখ পাশের জেলা গাজীপুরের কালিগঞ্জ উপজেলার খলাপাড়ার সাত্তার শেখের ছেলে এবং জাহানারা একই উপজেলার টান চলনা সর্দার বাড়ির মৃত কবির হোসেনের মেয়ে। জাহানারা তার স্বামী চারু মিয়া ও সন্তানদের নিয়ে নরসিংদীর ঘোড়াশাল উত্তর চরপাড়ার নুর হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৫ অক্টোবর শিশু সানাউল্লাহ বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর ৮ অক্টোবর বাড়ির পাশের জঙ্গল থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সানাউল্লাহর বাবা চারু মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তে মা জাহানারার সঙ্গে হানিফ শেখ নামে এক ব্যক্তির পরকীয়ার কারণে শিশুটিকে হত্যা করা হয় বলে নিশ্চিত হয় পুলিশ। সে অনুযায়ী পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার দুপুরে মা ও তার প্রেমিককে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ