• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বন্দুক যুদ্ধলক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে লাদেন মাসুম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ইউসুফ (৩৫) নিহত হয়েছেন। সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর এলাকায় বুধবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুটি বড় ছোরা উদ্ধার করা হয়।

নিহত ইউসুফ সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাছারীবাড়ী এলাকার আলী আকবরের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ৯টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, ঢাকার বংশাল এলাকা থেকে ইউসুফকে মঙ্গলবার রাতে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন পূর্ব বশিকপুর এলাকায় অস্ত্র উদ্ধারে যায়। এ সময় ওই এলাকার মোল্লাবাড়ির সামনে পৌঁছলে ইউসুফের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে ইউসুফ মারাত্মকভাবে আহত হন। এ ছাড়া পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় ইউসুফকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যদের একই হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ