মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারের উন্নয়নে গণমাধ্যমের ভৃমিকা শীর্ষক আলোচনা সভা মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর আয়োজনে অফিস কার্যালয়ে অনুষ্টিত হয়েছে আজ ১১ মে সকালে। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর আহবায়ক সাংবাদিক মশাহিদ আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক মতিউর রহমান এর সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ টেলিভিশন এর উপস্থাপক ও জাতীয় দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ শাহরিয়ার। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন নির্বাহী সভাপতি সৈমিত্র দেব টিটু। বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সাধারন সম্পাদক শ.ই.সরকার জবলু ও মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক আনহার আহমদ সমশাদ। বক্তব্য রাখেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর যুগ্ন আহবায়ক বিশিষ্ট লেখক ও কলামিষ্ট এহসান বিন মুজাহির, দৈনিক জাতীয় অর্থনীতি মৌলভীবাজার ব্যুরো প্রধান এসকে পাল সঞ্জয়, ফটোনিউজ বিডি সম্পাদক এমদাদুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ক্রাইম নিউজ ডটকম এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ তাজুদুর রহমান, অপরাধ কন্ঠ মৌলভীবাজার প্রতিনিধি মামুনুর রশিদ মসু, দৈনিক সুর্যোদয় পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সুধাংশু শেখর হালদার, দুর্নীতি মুক্তকরন বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, মিলিনিয়াম টিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি মাহমুদ এইচ খাঁন, নিউজ দেশ বাংলা ২৪ডটকম এর সম্পাদক সোহেল রানা সুমন ও সিলেট ব্যুরোচীপ মোঃ আব্দুল বাছিত খাঁন প্রমুখ। প্রধান আলোচক তার বক্তব্যে গণমাধ্যম এর সাধে দীর্ঘ কাজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন- গণমাধ্যম এর কারনেই সঠিক ভাবে উন্নয়ন সম্ভব। বিজ্ঞান ও প্রযুক্তির যুগে গণমাধ্যম এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে অনলাইন গণমাধ্যম। যাহা খুব দ্রুততার সহিত সাড়া বিশ্বে ছড়িয়ে দিতে পারে। উন্নযনের কেন্দ্র বিন্দু হচ্ছে মানব। এ জেলার হাওর অঞ্চলের অনেক জলাশয় লিজ দেয়ার কারনেই আজ আগের মত বড় বড় মাছ হয়না। জনমানব শুন্য উন্নয়ন কোন কাজে আসবেনা। বিশেষ আলোচক সৈমিত্র দেব বলেন- মৌলভীবাজারের উন্নয়নে গণমাধ্যম কর্মীদের কতা বলতে হবে। আন্ত মানবত্রা সেবায় এগিয়ে আসতে হবে। অনেক উপস্থাপক কৃষকদের নিয়ে কতা বলেন কিন্তু তাদের জীবন যাত্রার মান নিয়ে কতা বলেননা। তিনি সমাজ সেবা অফিসের এক দুর্ণীতিবাজ কর্মকর্তার উদ্ধিতি দিয়ে সভায় প্রকাশ্য দুর্ণীতির অভিযোগ আনলে মৌলভীবাজার প্রেসক্লাব এর একজন সিনিয়র সাংবাদিক দুর্ণীতিবাজ কর্মকর্তার পক্ষ নিয়ে বলেন- আমি তার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। আসলে সে আপনাকে চিনতে পারেনি। একজন রাজনৈতিক কর্মীর অনেক সীমাবন্ধতা থাকতে পারে কিন্তু গণমাধ্যম কর্মীর কোন সীমাবন্ধতা থাকেনা। যারা দলীয় ভাবে কাজ করেন তাদের সাংবাদিকতার কোন প্রযোজন নাই।