• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাকে‘র মতবিনিময়

TIB.11দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটি-সনাকে‘র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মে) সিভিল সার্জন কার্যালয়ে সনাক স্বাস্থ্য উপ-কমিটির আহ্বায়ক ডা. মো. ইলিয়াস আলী খান এডিন’র সভাপতিত্বে মতবিনিময় সভায় হাসপাতালের বর্তমান অবস্থা, চিকিৎসকদের উপস্থিতি ও সঠিক দায়িত্ব পালন, ওষুধের তালিকা হালনাগাদ রাখা, কর্তব্যরত চিকিৎসকদের তালিকা আপডেট রাখা, স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটি‘র সভা পুনঃরায় আয়োজন, সেবাদাতা ও সেবাগ্রহীতা মুখোমুখি অনুষ্ঠান আয়োজন ও পরিস্কার পরিচ্ছন্নতাসহ অন্যান্য কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন, সিভিল সার্জন ডা. অমলেন্দু বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. জিনাত আমান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, জেলা ইপিআই সুপারভাইজার মো. ইছামুদ্দীন,  সিনিয়র তথ্য কর্মকতা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, সনাক সভাপতি মো.  সফিকুল হক ছুটু, সনাক সদস্য  তারিকুজ্জামান তারেক। এছাড়াও হাসপাতালে কর্তব্যরত অন্যান্য কর্মকর্তা ও ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনায় সনাকের পক্ষ থেকে বহির্বিভাগে নির্ধারিত টিকিটের মুল্য গ্রহণ ও সমাজসেবা কর্তৃক গ্রহণকৃত ৪/-বিনিময়ে ২/- টিকিট প্রদান ও  প্রসূতি ওয়ার্ডে টয়লেট সংস্কার করা, সিভিল সার্জন  সমাজসেবার সাথে আলোচনা স্বাপেক্ষে সমাজসেবার টিকিট প্রদানের বিষয়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করা হয়। চিকিৎসকদের তালিকা আপডেট রাখার কথাও ব্যক্ত করা হয়। সিভিল সার্জন জানান, কোন কর্মচারী বা কর্মকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেই রাজনৈতিক চাপ চলে আসে তাই সব সমস্যার সমাধান করা কঠিন। হাসপাতাল কর্তৃপক্ষ সনাকের পক্ষ থেকে সেবাগ্রহণকারীদের সচেতনতাবৃদ্ধিতে সহযোগিতা কামনা করেন।
আবাসিক মেডিকেল অফিসার জানান, নতুন ডাক্তারের যোগদানের কথা থাকলেও তারা দলীয় প্রভাব খাটিয়ে অন্যত্র বদলী হয়ে যাচ্ছে ফলে শতভাগ সঠিক সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ