তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করার সময় রংপুরের তারাগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি বাদশা আলমগীরসহ (৪৫) ১১ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার কুর্শা ইউনিয়নের ঝাকুয়াপাড়া মসজিদ ও তারাগঞ্জ বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার হরিরামপুর গ্রামের আনারুল ইসলাম (৬৫), শিয়ালচড়া গ্রামের নওশার আলী (৩৫), ঝাকুয়াপাড়া গ্রামের মোশারফ হোসেন লেবু (৭০), থানাপাড়া এলাকার আরিফ (২২), জদ্দিপাড়া গ্রামের নশরতউল্লাহ মাস্টার (৭৫), কুর্শা শিকারপাড়া গ্রামের এলাহী মাস্টার (৪৮), হারিয়ার কুঠি গ্রামের আলমগীর মাস্টার (৪৫)। অন্য তিনজনের নাম জানা যায়নি।
আটকের বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ জানান, আটককৃতরা নাশকতা সৃষ্টির লক্ষ্যে ঝাকুয়াপাড়া মসজিদে একত্রিত হয়ে বৈঠক করছিল। পুলিশ গোপন সংবাদ পেয়ে ওই মসজিদ থেকে ১০জনকে আটক করে।
এছাড়াও তারাগঞ্জ বাজারের একটি দোকান থেকে আরিফকে আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।